হোম > বাণিজ্য > কর্পোরেট

রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ডিসেম্বর ২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার খুলনার সিএসএস আভা সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রমকে আরো গতিশীল করতে হলে গ্রাহকসেবার মান উন্নয়ন, ঋণ আদায় জোরদার এবং প্রতিটি শাখাকে লক্ষ্যভিত্তিক পরিকল্পনা অনুযায়ী আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান।

এ সময় খুলনা বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহী এবং সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা

ঢাবি উপাচার্যের সঙ্গে ঢামেক প্রতিনিধিদলের সাক্ষাৎ

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

বরিশালে অডিট ও অর্থঋণ মামলা বিষয়ক সোনালী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ঈদ পুনর্মিলনী

বিমানের নতুন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ

নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের অভিযান

প্রাইম ব্যাংকের এএমডি হলেন জিয়াউর রহমান

নেশাদ্রব্য খাইয়ে শিশু ধর্ষণ, আসামির যাবজ্জীবন