হোম > বাণিজ্য > কর্পোরেট

ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উপশাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৭ জানুয়ারি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান। সম্মেলনে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও ২৭১টি উপশাখার ইনচার্জগণ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক এবং জাতীয় অর্থনীতির স্তম্ভ। এই ব্যাংককে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কর্মকর্তাদের দ্বিগুণ প্রচেষ্টা চালাতে হবে। নিবেদিত হয়ে পেশাদারিত্বের সাথে কঠোর পরিশ্রম করতে হবে। উন্নত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের সাথে সুসম্পর্ক স্থাপন করে ব্যাংককে এগিয়ে নিয়ে যেতে হবে। এসএমই খাতে বিনিয়োগ আরো সম্প্রসারিত করতে হবে। তিনি ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অব্যাহত রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য সকলকে পরামর্শ দেন।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

‘অল সমাধান’ এক অ্যাপে স্বাস্থ্য, জরুরি সেবা ও ডেলিভারিতে নতুন যুগের সূচনা

নারী-উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও তিন সফল নারীকে সম্মাননা প্রদান

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘সিয়াম অ্যান্ড তাকওয়া’ শীর্ষক ভার্চুয়াল প্রোগ্রাম

রূপালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

হায়ারের ফ্ল্যাগশিপ ‘এক্স নাইন’ সিরিজের প্রিমিয়াম ওয়াশার-ড্রায়ার উন্মোচন

প্রখ্যাত চিকিৎসক ডাঃ মহিউদ্দিন আহমেদের ইন্তেকাল

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংকের চিফ ইনফরমেশন অফিসার হলেন ওয়াসি নোমান