হোম > বাণিজ্য > কর্পোরেট

টয়োটা বাংলাদেশ ও পেপার রাইম অ্যাডভার্টাইজিংয়ের চুক্তি স্বাক্ষর

আমার দেশ অনলাইন

টয়োটা বাংলাদেশ লিমিটেডের তাদের জনসংযোগ (পিআর), কমিউনিকেশন্স এবং মার্কেটিং স্ট্র্যাটেজি সহযোগী হিসেবে পুনরায় পেপার রাইম অ্যাডভার্টাইজিং লিমিটেড-কে নিযুক্ত করেছে। সম্প্রতি স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে এই অংশীদারিত্ব চূড়ান্ত করা হয়।

এর আওতায় পেপার রাইম ব্র্যান্ডিং, কমিউনিকেশন্স, পিআর, অ্যাডভোকেসি, মার্কেটিং স্ট্র্যাটেজি এবং ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের দায়িত্ব পালন করবে। বাংলাদেশে ব্র্যান্ড-নিউ Toyota গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে Toyota Bangladesh Limited গত ছয় দশকেরও বেশি সময় ধরে গুণগত মান, স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে পরিচিত।

যাত্রীবাহী গাড়ি, এসইউভি, (SUV), হাইব্রিড, বাণিজ্যিক যানবাহন এবং শিল্পযন্ত্রপাতিসহ বৈচিত্র্যময় পোর্টফোলিও নিয়ে প্রতিষ্ঠানটি তাদের দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক এবং গ্রাহকসেবায় দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে প্রিমিয়াম অটোমোবাইল খাতে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে আসছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Toyota Bangladesh Limited-এর (TBL) ব্যবস্থাপনা পরিচালক প্রেমমিত সিং, ভাইস প্রেসিডেন্ট ইউসুকে ওগিনো এবং ব্র্যান্ড এক্সিকিউটিভ সাইদুর রাহমান ফারাজি। পেপার রাইম অ্যাডভার্টাইজিং লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রিয়েটিভ অফিসার এজেডএম সাইফুদ্দিন, ডিরেক্টর জাফরিন গনি এবং স্ট্র্যাটেজি ম্যানেজার ওয়াজায়ের সাদমান।

এসএমই ফাউন্ডেশনের সহায়তায় নারী উদ্যোক্তাদের ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

এটলাস বাংলাদেশ লিমিটেডের ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

বিইউএফটিতে দিনব্যাপী নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে আটোমেশন নিয়ে কর্মশালা

ঢাবির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. আবদুস সালামের যোগদান

ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্নে পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের উদ্বোধন

সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হচ্ছে ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী