হোম > বাণিজ্য > কর্পোরেট

রূপালী ব্যাংক ও বিডা’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ সেবা আরো সহজ ও ডিজিটাল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও রূপালী ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে ।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বিডা সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং বিডার পক্ষে নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব:) মো. শাহারুল হুদা চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় অনলাইনে ব্যাংক হিসাব খোলা যাবে এবং সার্ভার-টু-সার্ভার সংযোগ স্থাপনের মাধ্যমে বিডা ও রূপালী ব্যাংকের মধ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান করা হবে । এছাড়াও বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে উভয় প্রতিষ্ঠান অনলাইনে প্রাসঙ্গিক তথ্য বিনিময় করবে ।

অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আফজাল হোসেন, মো. আবদুল মান্নান মিয়া এবং বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় ও পরিচালক সুনীল কুমার অধিকারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংকের গ্রাহকরা ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলে পাবেন বিশেষ ছাড়

৩৮ বছরে পদার্পণ করেছে শেল্‌টেক্‌

তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার আয়োজন

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

ফারইস্টের ৮১৬ কোটি টাকা আত্মসাৎ মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল

সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: সিনিয়র সচিব

আর্থিক অন্তর্ভুক্তিতে প্রাইম ব্যাংকের অনন্য উদ্যোগ

ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান

সংকট সমাধানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ