হোম > বাণিজ্য > আমদানি-রপ্তানি

ছুটি শেষে হিলিতে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

অর্থনৈতিক রিপোর্টার

ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট এবং সাপ্তাহিক ছুটিসহ টানা তিনদিন বন্ধের পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আবার বাংলাদেশ-ভারতের আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

গতকাল শনিবার দুপুরে ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্যদিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। সকাল থেকে বন্দরে শ্রমিকরা কর্মস্থলে যোগদান করেন। নির্ধারিত সময় পর কর্মতৎপরতা ধীরে ধীরে বাড়তে থাকে।

বন্দর সূত্র জানায়, বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে ভারতীয় পণ্যবাহী ট্রাক সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে শুরু করে। দুপুরের পর থেকে ভুট্টা, বিভিন্ন ধরনের মসলা ও ফলবাহী একাধিক যানবাহন হিলি ইয়ার্ডে ঢোকে। পরে সেসব পণ্য খালাস করে দেশীয় ট্রাকে তুলে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়।

হিলি স্থলবন্দর পানামা পোর্ট লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, তিনদিনের স্থগিতাদেশ শেষে বন্দরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে। আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট সব বিভাগ নিজ নিজ দায়িত্ব পালন করছে।

হিলি কাস্টমস বিভাগের সুপার এমআর জামান বাঁধন বলেন, নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটি শেষে ভারত থেকে পণ্য আসা শুরু হয়েছে। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত খালাস প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। বন্দর অভ্যন্তরের প্রশাসনিক ও শুল্ক সংক্রান্ত কার্যক্রমও নিয়মিত হয়েছে।

উদ্ভিদ নিরোধ কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, কৃষিপণ্যসহ অন্যান্য সামগ্রীর ছাড়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আমদানি করা চালান পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ ছিল। শনিবার সকাল থেকে আবার আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া বন্দর এলাকায় আমদানি ও রপ্তানিকারকসহ সব ধরনের ব্যবসায়ীরা আসতে শুরু করেছে।

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

দিনাজপুর জেলা কারাগারে সাজার শেষ দিনে কয়েদির মৃত্যু

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি মহানবী (স.)-এর আদর্শে গড়ে তুলতে হবে

পাকুন্দিয়ায় নিজ ঘরে ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

জিয়ানগরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পীরগঞ্জে বিলের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

মুসলিম বিশ্বের সংকটে আরব আমিরাতের বিতর্কিত ভূমিকা

যুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করল কানাডা