হোম > রাজধানী

রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় শিক্ষর্থী নিহত হয়েছেন। তার নাম ইশরাত জাহান করবী (২৩)। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী কম্পিউটার সায়েন্সের ৫ম সেমিস্টারের শিক্ষর্থী ছিলেন। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে পাশাপাশি চালকও আটক করেছে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এস আই মো. শাহ নেওয়াজ জানান, শুক্রবার রাত দশটার দিকে বন্ধু রাব্বির সঙ্গে মোটরসাইকেল যোগে কোনাপাড়া থেকে রামপুরা আসার পথে দনিয়া কলেজে সামনে দ্রুতগতি একটি ট্রাক মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ইসরাত জাহান মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের বন্ধু মোটর সাইকেল চালক রাফিও আহত হয়েছেন।

তিনি আরও জানান,নিহতের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলার দলুইপুর সরদারপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে। ইসরাত জাহান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে ও চালক মোহাম্মদ মাসুদ মিয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, ইসরাত রামপুরা এলাকায় হোস্টেলে থেকে লেখাপড়া করতো। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকাল ৩ টার দিকে নিহতের পরিবার ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসে মৃত্যু সনদ নেওয়ার পর মৃতদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ