হোম > রাজধানী

বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের পাশে শিক্ষার্থীর লাশ

স্টাফ রিপোর্টার

রাজধানীতে বাড্ডায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে ইউনিভার্সিটির ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে মুশফিকুজ্জামান (২০) নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। সে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

বাড্ডা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লামটি ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, এটি কি আত্মহত্যা, দুর্ঘটনা, না অন্য কিছু, তা তদন্তের পর ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

মৃত শিক্ষার্থীর চাচা মনিরুজ্জামান মনির জানান, সংবাদ পেয়ে তিনি হাসপাতালে এসে মুশফিকুজ্জামানকে মৃত অবস্থায় দেখতে পান এবং কীভাবে এই ঘটনা ঘটেছে, তা তিনি জানতে পারেননি। মুশফিকুজ্জামান মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচ গাও গ্রামের বি.এম মুকলেছুজ্জামানের ছেলে এবং খিলগাঁও এ ব্লক এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাই-বোনের মধ্যে সে ছিল বড়।

মুশফিকুজ্জামানের বাবা মুকলেছুজ্জামান জানিয়েছেন, তিন-চার দিন আগে পড়াশোনা নিয়ে তার ছেলের সাথে কয়েকজন সহপাঠীর হাতাহাতির ঘটনা ঘটেছিল। তিনি তার মায়ের কাছ থেকে জানতে পেরেছেন যে, তারা মুশফিকুজ্জামানকে ছাদে নিয়ে যেতে চাইত এবং এ সব নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর মধ্যেই আজ (বৃহস্পতিবার) এমন একটি ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ