হোম > রাজধানী

যাত্রাবাড়ীতে বিআইডব্লিউটিএ’র ইলেকট্রিশিয়ানকে পিটিতে হত্যা

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ী থানার কাউন্সিল উত্তর শরীফপাড়া এলাকায় চোর সন্দেহে নামাজ পড়তে বের হওয়া এক ব্যক্তিকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।

নিহত আনোয়ার হোসেন বাবু (৪৩) বিআইডব্লিউটিএ’র ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন। শুক্রবার সকালের দিকে মিয়ার বাস মেরামতের গ্যারেজে এই ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়ানতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, তার ছোট ভাই সকালে নামাজ পড়তে বের হলে চোর সন্দেহে গ্যারেজে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ এই ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে একটি গ্যারেজ থেকে হাত-পা বেঁধে রাখা অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিআইডব্লিউটিএ-এর ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, নিহত ব্যক্তির পূর্বে মাদকাসক্তি সমস্যা ছিল এবং তাকে রিহ্যাব সেন্টারেও রাখা হয়েছিল। মনে করা হচ্ছে, তিনি হয়তো কোথাও চুরি করতে গিয়েছিলেন, সেই সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পুরো তথ্য পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ