হোম > আইন-আদালত

রিজার্ভ চুরি: ৯১ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার দিন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পিছিয়েছে। এ নিয়ে ৯১ বারের মতো পেছাল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

সোমবার এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে রাষ্টপক্ষ সময় আবেদন করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন করে আগামী ১৩ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা কোনো একটি চক্রের সহায়তায় ওই অর্থপাচার সংঘটিত হয়।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন। এটি দায়ের করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে।

একদিন পর, ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দেন। তখন থেকে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, যুবক রিমান্ডে

ট্রাইব্যুনালে ‘জন্মদিনের কেক ঢোকার ঘটনায়’ ৪ পুলিশ সদস্যকে শোকজ

সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে

গুলি লেগে আমার পায়ুপথ ছিঁড়ে যায়

গুলি লেগে আমার পায়ুপথ ছিঁড়ে যায়, থাইল্যান্ডে চিকিৎসা নিয়েও স্বাভাবিক হইনি

এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-হেলপারের দায় স্বীকার, চালক রিমান্ডে

সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের

রিয়াজুল হত্যা: হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট