হোম > আইন-আদালত

শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের জমি জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের সাতটি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৩ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেন বিচারক।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল পৃথক দুটি আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, জাহাঙ্গীর আলমের অর্জিত স্থাবর সম্পদ স্থানান্তর/হস্তান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্জিত স্থাবর সম্পদ জব্দ করা আবশ্যক। এ ছাড়া কামরুন নাহারের নামে ব্যাংকে থাকা অর্থ স্থানান্তর ও হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন দুটি মঞ্জুর করেন।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর জাহাঙ্গীর আলম ও স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করে দুদক। এতে অভিযোগ করা হয়, কামরুন নাহারের নামে ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এছাড়া জাহাঙ্গীরের বিরুদ্ধে অবৈধভাবে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

মালয়েশিয়া যেতে ১৭ হাজার কর্মীকে অগ্রাধিকারের নির্দেশ হাইকোর্টের

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

ছাত্রলীগ নেত্রী কেয়া রিমান্ডে

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই, বিএনপি-ছাত্রদলের দুই নেতা কারাগারে

আগৈলঝাড়ায় দুই বিএনপি নেতাকে ক্রসফায়ার, পুলিশকে ২৫ হাজার টাকা পুরস্কার

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

অটোরিকশা চালককে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

শিক্ষিকা রনজিনা হত্যা: দুই সন্দেহভাজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল নিয়ে প্রশ্ন

সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী