হোম > আইন-আদালত

দুর্নীতির মামলায় পিডিবির সাবেক প্রকৌশলী শহীদুলের ৬ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল আলমের ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক মো. জাকরিয়া হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ে সম্পদের তথ্য গোপনের দায়ে তাকে তিন বছরের কারাদণ্ড। পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

এছাড়াও অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক।

দু'টি ধারায় সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ তিন বছরের সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

রায়ে একই সাথে আদালত তার অর্জিত অবৈধ সব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন। এদিন রায় ঘোষণার সময় শহীদুল আলম আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাজে আবার কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, শহীদুল আলম সম্পদের তথ্য বিবরণীতে ২৪ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকার তথ্য গোপন করেন এবং সরকারি দায়িত্ব পালনকালে তা অবৈধভাবে অর্জনের অভিযোগে দুদকের তৎকালীন উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূইয়া বাদী হয়ে ২০১৭ সালের ২৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৮ সালের ১৪ নভেম্বর শহীদুল আলমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে ২০১৯ সালের ২৫ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু আদেশ দেন আদালত। এ মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

ভার্চুয়াল কোর্টের প্রতিবাদে হাইকোর্টে আইনজীবীদের বিক্ষোভ

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

পলক আমাকে ইন্টারনেট বন্ধ করে কনফার্ম করতে বলেন

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তারিক সিদ্দিকীর ড্রাইভার-কেয়ারটেকার রিমান্ডে

দুর্নীতি মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

খালেদা জিয়াকে বিষ প্রয়োগের অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে