হোম > আইন-আদালত

হানিফসহ চারজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য আজ

কুষ্টিয়ায় ছাত্র-জনতা হত্যা

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে আজ মঙ্গলবার।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ বক্তব্য উপস্থাপন দেওয়া হবে।

এ মামলায় হানিফ ছাড়া অপর তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

গত ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে তিনটি অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল। এরপর তাদের বিচার শুরুর আদেশ দেন।

গত ৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা।

এরপর ৬ অক্টোবর হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন এবং তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, যুবক রিমান্ডে

ট্রাইব্যুনালে ‘জন্মদিনের কেক ঢোকার ঘটনায়’ ৪ পুলিশ সদস্যকে শোকজ

সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে

গুলি লেগে আমার পায়ুপথ ছিঁড়ে যায়

গুলি লেগে আমার পায়ুপথ ছিঁড়ে যায়, থাইল্যান্ডে চিকিৎসা নিয়েও স্বাভাবিক হইনি

এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-হেলপারের দায় স্বীকার, চালক রিমান্ডে

সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের

রিয়াজুল হত্যা: হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট