হোম > আইন-আদালত

জায়েদ, নিপুণ ও নুসরাতসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

স্টাফ রিপোর্টার

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা ও চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে।

মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় এসব অভিনয়শিল্পীদের আসামি করে মামলা করা হয়।

এছাড়াও মামলায় আসামি করা হয়, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক ও আজিজুল হাকিমক প্রমূখকে।

এতে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনসহ অজ্ঞাতনামা আরো তিন-চারশ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটির আবেদন করেছিলেন এনামুল হক। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি ভাটারা থানার ওসিকে এজাহার হিসেব রুজু করার আদেশ দেন।

মামলায় অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন পিড়নে বিপুল অর্থের যোগান দাতা ছিলেন আসামিরা।

জিয়াউলের নেতৃত্বে ২২ হত্যা, জানতেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি

একযোগে ৯৯ বিচারককে বদলি

বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীসহ ৪ জনের পেট কেটে বস্তা বেঁধে নদীতে ফেলেন জিয়াউল

ওসি-এসপির ‘বন্দুকযুদ্ধের নাটকে’ পঙ্গুত্ব বরণ করেন দুই শিবির নেতা

আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কাদেরসহ সাতজনের রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি