হোম > আইন-আদালত

সাবেক প্রধান বিচারপতিকে যে সুবিধা দেয়া হয়নি, সেনা কর্মকর্তাদের কেন তা দেয়া হবে

ভার্চ্যুয়ালি হাজিরা নিয়ে ট্রাইব্যুনালের প্রশ্ন

আতিকুর রহমান নগরী

ছবি: ভিডিও থেকে

আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে গুম ও মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে ভার্চ্যুয়ালি হাজিরার যে আবেদন করা হয়েছে, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে, সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি, সাবেক সিনিয়র মন্ত্রীদের যে সুবিধা দেয়া হয়নি, সেনা কর্মকর্তাদের কেন দেয়া হবে?

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রোববার বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, গুম ও হত্যা মামলায় যারা আসামি হয়েছেন নিয়মিত তারা ট্রাইব্যুনালে হাজিরা দেবেন। এখানে ডিফেন্ডের কোনো ঘটনা ঘটেনি। ভার্চ্যুয়ালি হাজিরা দেয়ার প্রয়োজন আছে বলে মনে করে না আদালত। তারা মনে করে আইনের দৃষ্টিতে সবাই সমান। সবাইকে ইক্যুয়াল ট্রিটমেন্ট দেয়া হয়েছে। তারপরও ডিফেন্স পক্ষ বলেছেন, এ বিষয়ে তারা ফের শুনানি করতে চান, তখন আদালত বলেছেন, আবারও শুনবেন। পরে বিচারক এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে পরবর্তী শুনানির জন্য ৩ ও ৭ ডিসেম্বর দিন ধার্য করেন।

তাজুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক তদন্ত সংস্থার মাধ্যমে আমাদের কাছে এভিডেন্স এসেছে শত শত মানুষকে গুম ও হত্যা করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

তিনি বলেন, শত শত মানুষের পেট কেটে নদী-নালা, খাল-বিলে লাশ ফেলে দিয়েছেন জিয়াউল। এসব ঘটনার শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। এ ধরনের একটা দুর্ধর্ষ আসামির বিরুদ্ধে তদন্ত করতে হবে। তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে এটাই স্বাভাবিক।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, যুবক রিমান্ডে

ট্রাইব্যুনালে ‘জন্মদিনের কেক ঢোকার ঘটনায়’ ৪ পুলিশ সদস্যকে শোকজ

সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে

গুলি লেগে আমার পায়ুপথ ছিঁড়ে যায়

গুলি লেগে আমার পায়ুপথ ছিঁড়ে যায়, থাইল্যান্ডে চিকিৎসা নিয়েও স্বাভাবিক হইনি

এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-হেলপারের দায় স্বীকার, চালক রিমান্ডে

সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের

রিয়াজুল হত্যা: হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট