হোম > আইন-আদালত

হাসিনার রায়ের আগে ভারতীয় নম্বর থেকে হুমকি, যা বললেন চিফ প্রসিকিউটর

আতিকুর রহমান নগরী

ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমের সদস্যদের ফোনে হুমকি দেয়া হয়েছে। রোববার রাত থেকে চিফ প্রসিকিউটরসহ টিমের সব সদস্যকে হুমকি দেয়া হয়।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, অসংখ্য ফোন পেয়েছি। এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি। একই ভাষা, একই কথা। নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে।

এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলো আমলে নেয়ার কিছু নেই।

টিমের সদস্যরা সাংবাদিকদের জানান, রোববার রাত থেকে আমাদের প্রত্যেককে হুমকি দেয়া হয়েছে। অকথ্য গালিগালাজ করা হয়।

প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া শুরু হয়েছে। আজকেও বেশ কিছু ফোন পেয়েছি অধিকাংশ ফোনকল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেয়া হবে না বলেও হুমকি দেয়া হয়।

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

রায়ে আমরা সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

জুলাই বিপ্লবে গণহত্যা: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদেরসহ সাতজনের মামলার রায় আজ

আসিফ মাহমুদকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব