হোম > আইন-আদালত

মাদক মামলায় মডেল পিয়াসা খালাস

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলশান থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা।

মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারেক এজাজের আদালত তাকে খালাস প্রদান করেন।

আদালতের বেঞ্চ সহকারী সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক মামলায় ফারিয়া মাহবুব পিয়াসাকে খালাস দিয়েছেন আদালত। তবে এদিন তার অনুপস্থিতিতে আদালত তাকে খালাস দেন।

২০২১ সালের ১ আগস্ট পিয়াসাকে রাজধানীর বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই সময় তার বাসা থেকে ৭৮০ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ ও চার ক্যান বিয়ার জব্দ করে। ওই ঘটনায় তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা দায়ের করা হয়।

এরপর ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন সিআইডি। ২০২৩ সালের ১১ জানুয়ারি পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এ মামলায় আদালত ১৪ জনের সাক্ষ্য নেয়া হয়।

এমএস

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু