হোম > শিক্ষা

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে যবিপ্রবিতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীসহ এ পর্যন্ত ৩১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। তাদের স্মরণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রাষ্ট্রীয় শোক পালন করার পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রেখে তাদের জন্য দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে। একইসঙ্গে আহতদের সুস্থতা কামনা করা হয়। এসময় পবিত্র কুরআন তেলাওয়াত, দরুদ পাঠ ও মোনাজাতের মাধ্যমে সবার জন্য দোয়া করা হয়।

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিশু শিক্ষার্থীসহ যাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ শোকাবহ পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দিন।’

তিনি আরও বলেন, ‘যারা আহত অবস্থায় আছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং আমরা সবাই পানাহ চাই এ রকম হঠাৎ মৃত্যু হওয়া থেকে।’

এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।

গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ: ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

আ.লীগ আমলে জবি শিক্ষক-কর্মকর্তা নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন

নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

মুজিব বেঁচে থাকলে বাংলাদেশে এখনো ৪টি পত্রিকা থাকতো

জাবিতে জুলাই হামলা: ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি

গোপনে বিয়ে, স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

রাসায়নিকের ব্যবহার কমিয়ে বিষমুক্ত সবজি উৎপাদন

মাদকসেবনের অভিযোগে দুই নারী শিক্ষার্থী বহিষ্কার

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

জাবিতে জুলাই আন্দোলনে হামলার মদতদাতা শিক্ষকদের বিভিন্ন পর্যায়ে শাস্তি