হোম > শিক্ষা

যশোর বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭২ পরীক্ষার্থী

এইচএসসির ফলাফল পুনঃনিরীক্ষণ

আতিকুর রহমান নগরী

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে ২১৫ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল করা বিষয় থেকে বিভিন্ন গ্রেডে পাস করেছে ৫৪ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭২ জন। এর মধ্যে একজন ফেল করা শিক্ষার্থী ছিলেন।

রোববার যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন।

বোর্ড সূত্রে জানা গেছে, যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলা থেকে এইচএসসি পরীক্ষায় এক লাখ ১২ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করে ৫৬ হাজার ৫০৯ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেন ১৫ হাজার ৯৩১ পরীক্ষার্থী।

মানবিক বিভাগ থেকে ৩৪ হাজার তিনজন ও বাণিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী পাস করেন। ছেলেদের মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৭৭২ ও মেয়ে এক হাজার ৬০৯, মানবিক বিভাগে ছেলে ৫৪৪ জন ও মেয়ে এক হাজার ৬৩৫ এবং বাণিজ্য বিভাগে ছেলে ১৬৪ জন ও মেয়ে ২৭১ জন।

বোর্ডের ফলাফলে সন্তুষ্ট না হয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেন ২০ হাজার ৩৯৫ পরীক্ষার্থী। রোববার সেই পুনঃনিরীক্ষণের ফলাফলে ২১৫ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

ফল পরিবর্তন হওয়া ২১৫ জনের মধ্যে ৫০ জন এ গ্রেড, ২৮ জন এ মাইনাস, ৩৬ জন বি গ্রেড, ৮ জন সি গ্রেড ও ২১ ডি গ্রেড পেয়েছেন।

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

ড্যাফোডিলে হাম প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

ইউজিসির হিট প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি

শিক্ষক সংকটে স্থবির প্রাথমিকের লেখাপড়া

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় নানামুখী সিদ্ধান্ত