হোম > শিক্ষা

ডাকসুর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা রোববার উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।

ডাকসুর ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ডাকসু’র সহ-সভাপতি মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক মুহা. মহিউদ্দীন খানসহ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান স্বচ্ছ প্রক্রিয়ায় একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বিজয়ী হওয়ায় ডাকসু’র কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দলীয় বিবেচনার উর্ধ্বে উঠে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য তিনি ডাকসু নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সভায় আর্টিক্যাল ২০ (১) (এম) অনুযায়ী সিনেটে ডাকসুর ৫ জন ছাত্র প্রতিনিধি মনোনয়নের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া, ডাকসুর কোষাধ্যক্ষ নিয়োগের বিষয়েও সভায় আলোচনা করা হয়।

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে বই প্রকাশ করল ডাকসু

ডাকসুর উদ্যোগে শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট চালু

মুক্তচিন্তার পাশাপাশি দায়িত্ববোধ জরুরি: ইউজিসি চেয়ারম্যান

জাকসু জব ফেয়ারে ৭০০ চাকরির সুযোগ

৬৫০০ শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু

আ.লীগ এভাবে পালিয়ে যাবে, কোনো গোয়েন্দা সংস্থাও ভাবেনি: ধর্মমন্ত্রী

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবির ২২ শিক্ষার্থী

দ্রুত শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আত্মহত্যা প্রতিরোধে বদলাতে হবে দৃষ্টিভঙ্গি

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৮ শিক্ষার্থী