হোম > শিক্ষা

মানারাত ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আতিকুর রহমান নগরী

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) আইন বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বিদায়ী ছাত্র-ছাত্রীদের উত্তরোত্তর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষকদের কাছ থেকে যে শিক্ষা তোমরা পেয়েছো তা কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুনাম ছড়িয়ে দিবে আজকের এই বিদায় অনুষ্ঠানে এটাই আমাদের প্রত্যাশা।

আইন বিভাগের প্রধান আব্দুল্লাহ হিল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার মো. মনিরুল ইসলাম, ডিসট্রিক্ট ও সেশনস জজ মোহাম্মদ জাকারিয়া এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ.এম. আবু সাঈদ।

এছাড়া এতে আইন বিভাগের প্রফেসর ড. এ.বি.এম. মাহবুবুল ইসলাম, সহকারী অধ্যাপক ব্যারিস্টার তাসনিম ফেরদৌসসহ বিভাগের শিক্ষকবৃন্দ বক্তব্য প্রধান করেন।

অনুষ্ঠানে বিদায়ী ছাত্রছাত্রীদের সংবর্ধনা স্মারক প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

ঈদের ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাউশির কঠোর নির্দেশনা

জবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

ঢাবির নতুন ভিসি কে এই অধ্যাপক ওবায়দুল

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ

ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

রাবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম

উন্মুক্ত, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে

পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান