হোম > শিক্ষা

রোববার খুলছে মাইলস্টোন কলেজ ক্যাম্পাস

আতিকুর রহমান নগরী

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাস খুলছে রোববার। শনিবার সন্ধ্যায় আমার দেশকে মাইলস্টোন স্কুলের সিনিয়র শিক্ষক শেখ ফরিদ জানান, আগামীকাল খুলছে কলেজ ক্যাম্পাস। আর বুধবার খুলবে, সেভেন ও এইট। আর বৃহস্পতিবার খুলবে, ফাইভ ও সিক্স ক্লাস।

তিনি বলেন, বিমান দুর্ঘটনার পর পুরো ক্যাম্পাস এক হৃদয়বিদারক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়ন ছাড়া এই মুহূর্তে আমাদের অন্য কোনো অগ্রাধিকার নেই। তাই আমরা আগামীকাল (৩ আগস্ট) সীমিত পরিসরে কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে শুরুতে কোনো ধরনের পাঠদান কার্যক্রম চালু করা হবে না। শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে লক্ষ্যে আমরা ক্যাম্পাসে আসা-যাওয়ার ব্যবস্থা রাখছি।

গত ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার হয় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সেদিন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে কলেজটিতে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। এতে ওই প্রতিষ্ঠানের স্কুল শাখার বহু শিক্ষক-শিক্ষার্থী হতাহত হন।

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা