হোম > শিক্ষা

তিনভাবে জানা যাবে এসএসসির ফল

আতিকুর রহমান নগরী

বৃহস্পতিবার ফল প্রকাশের পর, ছবি: আমার দেশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে। এদিন দুপুর ২টায় স্ব স্ব শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন। মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে এসএমএস করে ফলাফল জানা যাবে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর তিনভাবে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

প্রথমত—শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইটে এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে এসএসসি রেজাল্ট কর্নারে ক্লিক করে নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানতে পারবেন।

দ্বিতীয়ত—তারা নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফলাফল জানতে পারবেন। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে নির্ভুলভাবে ফল জেনে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

তৃতীয়ত—ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে লিখতে হবে এসএসসি> বোর্ডের প্রথম তিন অক্ষর> রোল নম্বর> পরীক্ষার সাল। এরপর তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ-ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে লিখতে হবে SSC> DHA> Roll Number>2025। এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ

অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে আদালতে ৩ জনের স্বীকারোক্তি

তিন দফা দাবিতে বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

‘ক্রস-বর্ডার হায়ার এডুকেশন নীতিমালা’ প্রণয়ন করছে ইউজিসি

কওমি মাদরাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ

পরিবর্তন হল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি, প্রজ্ঞাপন জারি

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউনের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করতে ইবিতে ব্র্যাকের সমঝোতা স্মারক সই