হোম > শিক্ষা

মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪২৬৮

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের আলিম পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন।

বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা www.bmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে ‘আলিম পরীক্ষা ২০২৫’ অপশনে ক্লিক করে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল দেখতে পারবেন।

এ ছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটেও রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফলাফল জানা যাবে।

আবার, ফল জানতে আগ্রহী শিক্ষার্থীরা চাইলে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে রাখতে পারবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে— ALIM MAD রোল নম্বর 2025— এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন : ALIM MAD 123456 2025। প্রি-রেজিস্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের পর সঙ্গে সঙ্গে ফল মোবাইলে পৌঁছে যাবে।

শুধু শিক্ষার্থী নয়, প্রতিষ্ঠানের ফলাফল জানার জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল জানতে https://eboardresults.com/v2/home ওয়েবসাইটে গিয়ে ‘Institution Result’ সিলেক্ট করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে পুরো ফল ডাউনলোড করা যাবে।

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

র‍্যাগিংয়ের ভিডিও করায় প্রক্টরের সামনে সাংবাদিক ও রাকসু নেতাদের ওপর হামলা

পাঁচ বছর পর কুবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল

শিক্ষামন্ত্রীর আগমনে জাবিতে প্রশাসনের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের অভিনব প্রতিবাদ

সিওয়াইবি ঢাকা কলেজ শাখার নতুন সভাপতি মাহমুদ, সম্পাদক আবু জার

সরকারি প্রাথমিক শিক্ষকদের কড়া সতর্কবার্তা অধিদপ্তরের

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত হচ্ছে

কিউএস বিশ্ব র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রাথমিকের সব দপ্তর ও বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা