হোম > শিক্ষা

এবারও এইচএসসিতে এগিয়ে মেয়েরা

আতিকুর রহমান নগরী

চলতি বছরের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন। পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে আছে মেয়েরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পরীক্ষায় অংশ নেয়া ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন। মেয়েদের পাসের হার ৬২.৯৭ শতাংশ।

অন্যদিকে ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। ছেলেদের পাসের হার ৫৪.৬ শতাংশ।

জিপিএ-৫ অর্জনের দিক থেকেও এগিয়ে আছে মেয়েরা। চলতি বছর ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ৩২ হাজার ৫৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

এদিকে গত বছরও এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে ছিল মেয়েরা। সে বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ ছিল। ছাত্রীদের পাসের হার ৭৯ দমশিক ৯৫। ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৬১।

জিপিএ-৫ পাওয়ার দিক দিয়েও এগিয়ে ছিল মেয়েরা। মোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৮০ হাজার ৯৩৩ জন ছাত্রী। আর জিপিএ–৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৬৪ হাজার ৯৭৮।

কলেজ শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: ববি

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

এবার জিডিপির ২শতাংশ বরাদ্দ হচ্ছে শিক্ষাখাতে

শিক্ষাকে আনন্দময় করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল