হোম > শিক্ষা

এনসিপি থেকে বহিষ্কার মাহিন সরকার, দলীয় নির্দেশ অমান্য করে ডাকসু প্রার্থী

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত হলেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার।

সোমবার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠান এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে মাহিন সরকারকে তার স্ব-পদ ও দায়িত্ব থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো। এ বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

১৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ প্রকল্প নিয়ে বিজ্ঞান কার্নিভাল শুরু

বাকৃবিতে ইয়াসের উদ্যোগে জাতীয় ‘নেক্সকো ২০২৬’ অনুষ্ঠিত

বক্তব্যে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

বাউবি থেকে এমএসএস ডিগ্রি অর্জনকারী প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী

দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

এইচএসসির ফলাফল সহজে জানা যাবে যেভাবে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল

দ্রুত রাকসু নির্বাচন দাবি ছাত্র সংগঠনগুলোর

খুবির ৩৭ দফা দাবির দুই বছর, বাস্তবায়ন হয়নি অধিকাংশই

ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি