হোম > শিক্ষা

২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে দুই সিলেবাসে

স্টাফ রিপোর্টার

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। পূর্ণাঙ্গ ও সংক্ষিপ্ত-দুই ধরণের সিলেবাসেই হবে এই পরীক্ষা। মঙ্গলবার বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ২০২৬ সালে অনুষ্ঠাতব্য এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এ ছাড়া যে-সকল শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়মিত/মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি (পূর্ণাঙ্গ সিলেবাস) অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় নোটিশে।

আনন্দ, স্মৃতি ও সম্প্রীতির মেলবন্ধন

ঈদের ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাউশির কঠোর নির্দেশনা

জবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

ঢাবির নতুন ভিসি কে এই অধ্যাপক ওবায়দুল

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ

ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

রাবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম

উন্মুক্ত, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে