হোম > শিক্ষা

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

প্রতিনিধি, ঢাবি

জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে।

কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল জুলাই যোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

তিনি জানান, রাষ্ট্রীয় শোক ঘোষণা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওসমান হাদির মৃত্যুতে ভর্তি পরীক্ষা গ্রহণকে অনুপযুক্ত বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সাবেক শিক্ষার্থী ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে।

সাহসী জুলাই যোদ্ধা ওসমান হাদী এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব জুলাই যোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ

রোহিঙ্গা গণহত্যার বিচার ও প্রত্যাবাসনের দাবিতে জাবিতে ‘মার্চ ফর রোহিঙ্গা’

অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

জবিতে লালমনিরহাটের দরিদ্র শিক্ষার্থীদের ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দাবি ছাত্রশিবিরের

বিশেষায়িত ক্ষেত্রগুলোতে তরুণদের চাহিদা বাড়বে

ছবিতে মুগ্ধতা ছড়াচ্ছেন সাদিক খান