হোম > শিক্ষা

জাবিতে ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের সময় শিক্ষার্থী আটক

জাবি প্রতিনিধি

আটক শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা চলাকালে মোবাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর বের করার সময় এক ছাত্রীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বেলা ১১টায় দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের দুই নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

আটকের পর ওই পরীক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে জানা যায়, পরীক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহি। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশেদুল আলম বলেন, সমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষা চলাকালে তাকে মোবাইল ব্যবহার করে উত্তর বের করার সময় আটক করা হয়। এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা