হোম > শিক্ষা

ডাকসু নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি: উপাচার্য

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে সকাল ৮টায় শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই ভোটগ্রহণ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩ পদে ভোট দেন শিক্ষার্থীরা। নির্বাচনি ইশতেহারে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতি দেয়া প্রার্থীরাও আশা করেন শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হবে এই নির্বাচন। ডাকসু ও হল সংসদের নির্বাচনকে ঘিরে নির্বাচনের আগের এমন সৌহার্দ্য যেন ফলাফল ঘোষণার পরও বজায় থাকে সেই প্রত্যাশা শিক্ষক-শিক্ষার্থীদের।

১৯৯০ সালের পর ২০১৯ সালে দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হয়েছিল ডাকসু নির্বাচন। তবে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগে সে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। আবার ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন।

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে বই প্রকাশ করল ডাকসু

ডাকসুর উদ্যোগে শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট চালু

মুক্তচিন্তার পাশাপাশি দায়িত্ববোধ জরুরি: ইউজিসি চেয়ারম্যান

জাকসু জব ফেয়ারে ৭০০ চাকরির সুযোগ

৬৫০০ শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু

আ.লীগ এভাবে পালিয়ে যাবে, কোনো গোয়েন্দা সংস্থাও ভাবেনি: ধর্মমন্ত্রী

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবির ২২ শিক্ষার্থী

দ্রুত শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আত্মহত্যা প্রতিরোধে বদলাতে হবে দৃষ্টিভঙ্গি

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৮ শিক্ষার্থী