হোম > শিক্ষা

এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় এগিয়ে মেয়েরা

স্টাফ রিপোর্টার

সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার বিকেলে এ ফলাফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন । এরমধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ)। অর্থাৎ পাস করা পরীক্ষার্থীদের প্রায় দুই-তৃতীয়াংশই নারী।

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮ দশমিক ২১ শতাংশ)। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১ দশমিক ৭৯ শতাংশ) জন। এছাড়া বহিষ্কার হয় দুইজন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯৮ দশমিক ২১ শতাংশ।

পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী, আর পরীক্ষাকেন্দ্রে অনিয়মের দায়ে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

হেলিকপ্টারে এসএসসির পরীক্ষাকেন্দ্র ঘুরবেন শিক্ষামন্ত্রী

স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ঢাবি শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: সিবগাতুল্লাহ

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

চিকিৎসা শিক্ষায় আলো ছড়াচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসি