হোম > শিক্ষা

এমপিওভুক্তি নিয়ে বড় সুখবর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

দীর্ঘ অপেক্ষার পর বেসরকারি স্কুল ও কলেজ আবারও এমপিওভুক্ত করার আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন গ্রহণ শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে, আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিনি সংবাদমাধ্যমকে জানান, ২০২৫ সালে জারিকৃত নতুন এমপিও নীতিমালার আলোকেই যোগ্য প্রতিষ্ঠানগুলো এই তালিকার অন্তর্ভুক্ত হবে। ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিত করতে শুধু অনলাইনেই এই আবেদন গ্রহণ করা হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকেই নির্বাচিত নতুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিও সুবিধা ভোগ করতে পারবে। আবেদনের জন্য নির্ধারিত শর্ত এবং নীতিমালার বিস্তারিত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের প্রান্তিক পর্যায়ের হাজারো শিক্ষক-কর্মচারীর দীর্ঘদিনের বেতন-ভাতার অনিশ্চয়তা দূর হবে বলে আশা করা হচ্ছে।

সম্পূর্ণ গণবিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার