হোম > শিক্ষা

৬৮ শিক্ষার্থীকে ব্যাবিলন শিক্ষাবৃত্তি প্রদান

আতিকুর রহমান নগরী

দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৬৮ মেধাবী শিক্ষার্থীদের ব্যাবিলন শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর দারুসসালামে ব্যাবিলন গ্রুপের কর্পোরেট অফিসে ‘ব্যাবিলন কথকতা’র ২০তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের সিইও আরিফ ভূঁইয়া। শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশেষ অতিথিরা।

এদিন ‘ব্যাবিলন কথকতা’র ১৯তম সংখ্যায় নির্বাচিত শ্রেষ্ঠ লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল বলেন, বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে, দেশকে ভালোবাসতে হবে।

শিল্প–সাহিত্য–সংস্কৃতি জানা ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হবে, তবে পা রাখতে হবে মাটিতে।

প্রধান অতিথি প্রথিতযশা কথাসাহিত্যিক হাসনাত আব্দুল হাই উদ্যোগটিকে সময়োপযোগী উল্লেখ করে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও নিয়মিত সাহিত্যচর্চাকে উৎসাহিত করার জন্য ব্যাবিলন গ্রুপকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ব্যাবিলন গ্রুপের পরিচালকবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য দেন গ্রুপের পরিচালক এস এম এমদাদুল ইসলাম।

অনুষ্ঠান শেষে ‘ব্যাবিলন কথকতা’র ২০তম সংখ্যার মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার