হোম > শিক্ষা

১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের এনটিআরসিএ কার্যালয় ঘেরাও

স্টাফ রিপোর্টার

শিক্ষক পদে নিয়োগের দাবিতে আবেদনবঞ্চিত ১৭তম নিবন্ধনধারীরা দ্বিতীয় দিনেও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয় ঘেরাও করেছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালয়ে এই অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েছেন। কয়েকজন ভিন্ন পথ দিয়ে সরে পড়েছেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। বিভিন্ন সময়ে আইনশৃংখলা বাহিনীর হামলার শিকার হয়েও আন্দোলন থেকে পিছু হটছেন না শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার এনটিআরসিএ কার্যালয় ঘেরাও করেন তারা। এ সময় সংশ্লিষ্টরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশের অনুরোধে রাত ৮টায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। দাবি আদায়ে দ্বিতীয় দিনেও সেখানে অবস্থান নিয়েছেন।

আন্দোলনকারীরা জানান, তারা ১৭তম নিবন্ধন সনদ পেলেও কোনো আবেদনের সুযোগ পাননি। সম্প্রতি লক্ষাধিক শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিলেও বয়স না থাকায় তাতে আবেদনের সুযোগ পাচ্ছেন না তারা। তাই বিশেষ বিবেচনায় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চান ৭৩৯ চর বঞ্চিত নিবন্ধনধারী।

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিকসের শিক্ষার্থীদের বিক্ষোভ

হাদি হত্যার বিচারে সরকারের সদিচ্ছা প্রয়োজন: জাবের

স্বেচ্ছাচারিতার অভিযোগে ৯ ঘণ্টা ধরে তালাবদ্ধ অধ্যক্ষ, পদত্যাগ দাবি

'ইউজিসির কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন'

শতভাগ ফেল, ঢাকা বোর্ডের ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ, পরীক্ষা ১ ডিসেম্বর

সীতাকুণ্ডে দুর্ঘটনায় নিহত মাইশার স্মরণে আইআইইউসিতে দোয়া মাহফিল

গবেষণার মাঠ ফেরতের দাবিতে গণপূর্তের কুশপুত্তলিকা দাহ

পিএসসি সংস্কার ও সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ছাত্রশিবিরের ১৩ দফা প্রস্তাবনা

ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের