হোম > শিক্ষা

বিপুল ভোটে জয়ী হলেন শিবির প্যানেলের সেই সর্ব মিত্র চাকমা

আতিকুর রহমান নগরী

সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’জোটের প্রার্থী সর্ব মিত্র চাকমা। তিনি মোট ৮ হাজার ৯৮৮ ভোট পান। তার ব্যালট নাম্বার ছিল ১৯৭।

বুধবার সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা ড. মো. জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

এদিকে সহসভাপতি (ভিপি) পদে একই জোটের প্রার্থী আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।

চূড়ান্ত ফলে দেখা যায়, সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন এস এম ফরহাদ। তিনি ১০ হাজার ৭৯৪ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট এবং বাম সমর্থিত মেঘমল্লার বসু পান ৪ হাজার ৯৪৯ ভোট।

ডাকসুর ২৮টি পদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ২৩৪টি পদে ভোট হয়।

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে বই প্রকাশ করল ডাকসু

ডাকসুর উদ্যোগে শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট চালু

মুক্তচিন্তার পাশাপাশি দায়িত্ববোধ জরুরি: ইউজিসি চেয়ারম্যান

জাকসু জব ফেয়ারে ৭০০ চাকরির সুযোগ

৬৫০০ শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু

আ.লীগ এভাবে পালিয়ে যাবে, কোনো গোয়েন্দা সংস্থাও ভাবেনি: ধর্মমন্ত্রী

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবির ২২ শিক্ষার্থী

দ্রুত শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আত্মহত্যা প্রতিরোধে বদলাতে হবে দৃষ্টিভঙ্গি

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৮ শিক্ষার্থী