হোম > শিক্ষা

শিক্ষকদের বাড়ি ভাড়া ও ভাতা বাড়াতে নতুন প্রস্তাব

আতিকুর রহমান নগরী

বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়িভাড়া ভাতা ও মেডিক্যাল বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার এই প্রস্তাব পাঠানো হয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর।

শিক্ষকদের দাবি বিবেচনায় নিয়ে এবার ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস ৭৫ শতাংশে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে বাড়ি ভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে রোববার পরিপত্র জারি করায় ক্ষোভে ফুঁসে উঠেন শিক্ষকরা। পরিপত্র প্রত্যাখ্যান করে আগামী ১২ অক্টোবর থেকে ঢাকায় লাগাতর অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে উৎসব ভাতা (বোনাস) বাবদ মূল বেতনের ৫০ শতাংশ, চিকিৎসা ভাতা বাবদ মাসিক ৫০০ টাকা ও বাড়ি ভাড়া বাবদ মাসিক এক হাজার টাকা হারে পাচ্ছেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করা, শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে এক হাজার টাকা এবং বাড়ি ভাড়া এক হাজার টাকা থেকে দুই হাজার টাকায় উন্নীত করার অনুরোধ জানিয়ে শিক্ষা উপদেষ্টা একটি আধাসরকারি পত্র অর্থ বিভাগে পাঠিয়েছেন।

প্রস্তাবে বলা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বাড়ি ভাড়া ভাতা নির্দিষ্ট পরিমাণের পরিবর্তে মূল বেতনের অন্তত ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতার জন্য আবেদন করেছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে মূল বেতনের শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দিতে সম্ভাব্য আর্থিক হিসাব পাঠানো হলো।

চট্টগ্রামে হামলার ঘটনায় শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাবিতে

প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ ও পদায়নের দাবি

সরকারি প্রাথমিকে ভর্তিতে স্বাস্থ্য তথ্য বাধ্যতামূলক করে নির্দেশনা জারি

প্রাথমিকে সাড়ে ১৪ হাজার শিক্ষকের যোগদানে অনিশ্চয়তা

রাবিতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের