হোম > শিক্ষা

চাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ও জমার সময় বৃদ্ধি

ছাত্রদলের দাবি

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় ১ দিন বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

এদিন সকাল সাড়ে ১১টার দিকে দুইদিন সময় বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনের নিকট আবেদন করে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এই দাবির প্রেক্ষিতে দুপুর সাড়ে ১২টার দিকে এক জরুরি বৈঠকে ১দিন সময় বৃদ্ধির সিন্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ চলবে আজ বিকেল ৫টা পর্যন্ত। আর জমাদানের সময়সীমা বাড়ানো হয়েছে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত।

জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, একটি সংগঠন ও কয়েকজন শিক্ষার্থীর আবেদনের পর আজ জরুরি মিটিং করি। সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ আজ বিকেল ৫টা পর্যন্ত চলবে। জমা দেওয়ার শেষ সময় আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত

চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হয় ১৪ সেপ্টেম্বর। যা শেষ হওয়ার কথা ছিল গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায়। জমা দেওয়ার শেষ সময় ছিল আজ বুধবার বিকেল ৩টা পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।

৫৫০ শিক্ষার্থী নিয়ে চাকসুর ‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’

চবি ছাত্রদল সম্পাদকের আক্ষেপ, যদি ঢাবি শিক্ষার্থী হতাম

জবির আওয়ামীপন্থি শিক্ষকদের শাস্তি হয়নি দুই বছরেও

ডাকসুর আন্তঃহল ফুটবলে জগন্নাথ ও শামসুন্নাহার হল চ্যাম্পিয়ন

শিল্পের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম হালনাগাদ হবে: ইউজিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড আইসিটি কোর্স যুগোপযোগী করার উদ্যোগ

কুবিতে মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ

ঢাকা কলেজের অবকাঠামো উন্নয়নে মাস্টারপ্ল্যানের ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর

ডাকসুর উদ্যোগে ‘সিনো-বাংলা ডে’, থাকছে চাকরির সুযোগ

১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার