হোম > শিক্ষা

নাবিক বই ইস্যু না করার প্রতিবাদে নৌ-ক্যাডেটদের অবস্থান

স্টাফ রিপোর্টার

চীনের জিয়াংসু মেরিটাইম ইনস্টিটিউট (জেএমআই) থেকে তিন বছরের প্রশিক্ষণ শেষে দেশে ফিরেও নাবিক বই ইস্যু না করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন ১৭ জন বাংলাদেশি নৌ-ক্যাডেট। সোমবার বেলা ১২টার দিকে তারা রাজধানীর সচিবালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন।

নৌ-ক্যাডেটরা জানান, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং চীনের মধ্যে স্বাক্ষরিত এমওইউর আওতায় বাংলাদেশের ছয়টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের ৬০০ শিক্ষার্থীর মধ্যে বাছাই করে ১৭ জনকে চীনের জিয়াংসু মেরিটাইম ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে গত বছর ১৪ জুন তারা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সম্পন্ন করেন। চুক্তি অনুযায়ী দেশে ফিরে নৌ-পরিবহণ অধিদফতর থেকে ‘কন্টিনিউ ডিসচার্জ সার্টিফিকেট’ সিডিসি বা নাবিক বই পাওয়ার কথা ছিল। তবে দীর্ঘ ছয় মাস অধিদফতরের দ্বারে দ্বারে ঘুরেও কোনো ইতিবাচক সিদ্ধান্ত পায়নি তারা। বরং বিভিন্ন অজুহাত ও বাধার মুখে শিক্ষার্থীরা ন্যায্য অধিকার বঞ্চিত করা হচ্ছে।

এ পরিস্থিতিতে গত বুধবার এক সংবাদ সম্মেলনে দুই কর্মদিবসে নাবিক বই ইস্যুর আলটিমেটাম দিয়েছিলেন এই ১৭ শিক্ষার্থী। এতেও কোনো সাড়া না দেয়ায় সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: ববি

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

এবার জিডিপির ২শতাংশ বরাদ্দ হচ্ছে শিক্ষাখাতে

শিক্ষাকে আনন্দময় করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আসছে নীতিমালার আওতায়

বিমলাইন ফর স্কুলস প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ