হোম > শিক্ষা

শিবিরকে অভিনন্দন প্রশ্নে চরমোনাই পীরের ‘বিরুদ্ধে’ সেই ভিপি প্রার্থী

আতিকুর রহমান নগরী

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক আত্মাহুতি দেখে কষ্টই লাগছে। একটা দল কিভাবে নিজ হাতে তার রাজনীতি নাই করে দিতে পারে, এর উদাহরণ হতে যাচ্ছে চরমোনাই পীর সাহেবের দলটি। এরচেয়ে কষ্ট লেগেছে পীর সাহেবের পক্ষ থেকে একটা দলের বিজয়কে ইসলামপন্থার বিজয় হিসেবে আখ্যা দেওয়া দেখে এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচিত ভিপি প্রার্থী জামাল উদ্দীন খালিদ।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে তিনি এ পোস্ট দেন।

জামাল উদ্দীন খালিদ লেখেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক আত্মাহুতি দেখে কষ্টই লাগছে। একটা দল কিভাবে নিজ হাতে তার রাজনীতি নাই করে দিতে পারে, এর উদাহরণ হতে যাচ্ছে চরমোনাই পীর সাহেবের দলটি। এরচেয়ে কষ্ট লেগেছে পীর সাহেবের পক্ষ থেকে একটা দলের বিজয়কে ইসলামপন্থার বিজয় হিসেবে আখ্যা দেওয়া দেখে। তারা তো নিজেরাও এমন কথা বলেনি। শিবিরের বিজয়টা ইসলামপন্থা হিসেবে নয় কোনো অর্থেই। এটা এন্টি ইস্টাবলিশমেন্ট সিম্প্যাথি গেইন করতে পারার ফল হিসেবে পাওয়া বিজয়।

রাজনীতি থেকে ‘ইসলামপন্থা’ শব্দটার কবর দেওয়া উচিত। এই শব্দের ভুল ব্যবহারে শ্রেণী হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইসলামপন্থীরাই। যখন যার মনে চায়, এই শব্দ ব্যবহার করে আখের গোছায়। এটা আরেকটা মুক্তিযুদ্ধ অথবা চব্বিশের চেতনা মার্কা শব্দ।হেরে যাওয়া শাসনতন্ত্র প্যানেল, অধিকার পরিষদের প্যানেল, ছাত্রদলের প্যানেল সহ বড় অংশকেই আমি ইসলামপন্থী মনে করি।’

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে বই প্রকাশ করল ডাকসু

ডাকসুর উদ্যোগে শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট চালু

মুক্তচিন্তার পাশাপাশি দায়িত্ববোধ জরুরি: ইউজিসি চেয়ারম্যান

জাকসু জব ফেয়ারে ৭০০ চাকরির সুযোগ

৬৫০০ শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু

আ.লীগ এভাবে পালিয়ে যাবে, কোনো গোয়েন্দা সংস্থাও ভাবেনি: ধর্মমন্ত্রী

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবির ২২ শিক্ষার্থী

দ্রুত শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আত্মহত্যা প্রতিরোধে বদলাতে হবে দৃষ্টিভঙ্গি

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৮ শিক্ষার্থী