হোম > শিক্ষা

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটসমূহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামী ১৪ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৪ জানুয়ারি ২০২৬ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা আগামী ৪ এপ্রিল ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা