হোম > শিক্ষা

জকসু নির্বাচনেও চলবে ক্লাস-পরীক্ষা, শীতকালীন ছুটি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের সময়ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে। পাশাপাশি শীতকালীন ছুটির সময়সূচি পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়—জকসু নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বিঘ্ন না ঘটিয়ে চলবে। চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরুরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া আসন্ন জকসু নির্বাচনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং নির্বাচন-পরবর্তী সময়ে একাডেমিক ও পরীক্ষার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে শীতকালীন ছুটির সময় ও তারিখ পুনঃনির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বাকৃবিতে ইয়াসের উদ্যোগে জাতীয় ‘নেক্সকো ২০২৬’ অনুষ্ঠিত

বক্তব্যে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

বাউবি থেকে এমএসএস ডিগ্রি অর্জনকারী প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী

দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

এইচএসসির ফলাফল সহজে জানা যাবে যেভাবে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল

দ্রুত রাকসু নির্বাচন দাবি ছাত্র সংগঠনগুলোর

খুবির ৩৭ দফা দাবির দুই বছর, বাস্তবায়ন হয়নি অধিকাংশই

ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ‘ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’ শুরু