হোম > শিক্ষা

কুয়েট শিক্ষার্থী বহিষ্কার ইস্যুতে বুয়েট শিক্ষার্থীদের কর্মসূচি

স্টাফ রিপোর্টার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)শিক্ষার্থী বহিষ্কার ইস্যুতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)।

শিক্ষার্থীদের ওপর প্রশাসনের আচরণ নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এর প্রতিবাদে মানববন্ধন ও প্রেস ব্রিফিং কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১টায় প্রেস ব্রিফিং ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

বুয়েট ২০ ব্যাচের ‍উদ্যোগে এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হয়। পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

ওইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটিও করা হয়। এরপর সেদিন রাতেই খানজাহান আলী থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করে প্রশাসন। ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে তদন্ত প্রতিবেদন ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেট সভা বসে। ১০১তম সিন্ডিকেট সভায় গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। তার দুইদিন আগে অর্থাৎ ২ মে হল খুলে দেয়া হবে।

প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ ও পদায়নের দাবি

সরকারি প্রাথমিকে ভর্তিতে স্বাস্থ্য তথ্য বাধ্যতামূলক করে নির্দেশনা জারি

প্রাথমিকে সাড়ে ১৪ হাজার শিক্ষকের যোগদানে অনিশ্চয়তা

রাবিতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

৬ শর্ত মেনে সংসদ অধিবেশন সরাসরি দেখতে পারবেন শিক্ষার্থীরা