হোম > শিক্ষা

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রশ্ন ফাঁসের অভিযোগ

স্টাফ রিপোর্টার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ’হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষাটি শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার বিকেল ৩ টা থেকে ৪ টা ২০ মিনিট পর্যন্ত সময়ের পরীক্ষা অনিবার্যকারণবশত স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অনিবার্যকারণবশত স্থগিত করার কথা বললেও সংশ্লিষ্টরা বলছেন প্রশ্নপত্র ফাঁসের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েন পরীক্ষা দিতে আসা চাকরিপ্রার্থীরা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শুক্রবার দুপুরের দিকে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেন চাকরিপ্রার্থীরা। এমনকি ফাঁস হওয়া প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এরপরই এই নিয়োগ পরীক্ষা স্থগিত করে এ বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে দিয়ে মোহাম্মদ সৌরভ নাম একজন লেখেন, প্রশ্নফাঁস! প্রাইমারীর ‘হিসাব সহকারী’ পরীক্ষার প্রশ্নফাঁস। বিকেলে এই প্রশ্নেই পরীক্ষা হওয়ার কথা ছিল। সোনার বাংলাদেশ।

বাউবির এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ

ওসমান হাদির প্রতিটি শব্দ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় দৃঢ় করে

গবেষণাক্ষেত্রে অবদানের জন্য ঢাবির ৬২ অধ্যাপককে সম্মাননা প্রদান

দাখিলের অষ্টম শ্রেণির বৃত্তির ফরম পূরণের সময় বৃদ্ধি

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব আরো গভীর করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ

রোহিঙ্গা গণহত্যার বিচার ও প্রত্যাবাসনের দাবিতে জাবিতে ‘মার্চ ফর রোহিঙ্গা’