হোম > শিক্ষা

রাকসুতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একমাত্র জয়ী কে এই তোফা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ তোফা। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৬৭৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

আজ (শুক্রবার) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

তোফায়েল আহমেদ তোফা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের বর্তমান সহসভাপতি। তার বাসা চট্টগ্রামে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত।

নির্বাচন কমিশনের তথ্য মতে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৬৭৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তোফায়েল আহমেদ তোফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির মনোনীত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী হাচান হাওলাদার পেয়েছেন ৬৭৬৩ ভোট। ২৭ ভোট বেশি পেয়ে স্বতন্ত্র থেকে একমাত্র বিজয়ী তিনি।

এ বিষয়ে জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, “শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থীদের বেছে নিয়েছেন। গ্রহণযোগ্যতা থাকলে প্যানেলের থেকেও প্রার্থীদের হারিয়েও বিজয়ী হওয়া যায়, যার বড় উদাহরণ আমি। প্রথমেই শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি, তাদের ভোটেই আজ আমি নির্বাচিত। শিক্ষার্থীদের সমন্বয়ে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের