হোম > শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সারা দেশে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিক এক সভায় ভর্তি পরীক্ষার এ তারিখ চূড়ান্ত করা হয়।

সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) সভাপতি প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপ ডা. মহিউদ্দিন মাতুব্বর উপস্থিত ছিলেন।

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি চূড়ান্ত করা হয়েছে। আবেদনগ্রহণ ও অন্যান্য বিষয় খুব দ্রুত চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

৬ শর্ত মেনে সংসদ অধিবেশন সরাসরি দেখতে পারবেন শিক্ষার্থীরা

প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলো পর্যবেক্ষণ করা হবে

জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্টরুমে নির্যাতন চালুর অভিযোগ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

ছাত্রদলের ‘আদু ভাইদের’ সিট দিয়ে তোপে প্রশাসন

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

এসএসসি পরীক্ষায় মানতে হবে ১৪ নির্দেশনা

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের