হোম > প্রবাস

জাতিসংঘ-বাংলাদেশ-মালদ্বীপের উদ্যোগ অভিবাসী কল্যাণে নতুন সম্ভাবনা

প্রবাস ডেস্ক

জাতিসংঘ-বাংলাদেশ-মালদ্বীপের সমন্বিত প্রচেষ্টা অভিবাসন ও অভিবাসী কল্যাণে এ অঞ্চলে শান্তি, মানবিক সুরক্ষা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করে ঢাকা-ইউএনআরসি।

রোববার মালদ্বীপে জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর (ইউএনআরসি) হাও ঝাং বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে জাতিসংঘ, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সহযোগিতা জোরদার এবং বিশেষ করে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়।

হাও ঝাং মালদ্বীপে জাতিসংঘের অগ্রাধিকারমূলক কর্মক্ষেত্র ও কৌশলগত উদ্যোগ তুলে ধরে জানান, দেশে সবচেয়ে বড় বিদেশি শ্রমশক্তি হিসেবে বাংলাদেশি কর্মীদের কল্যাণ নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান অঙ্গীকার।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম অভিবাসী অধিকার ও স্বাস্থ্যসেবায় জাতিসংঘের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশি কর্মীরা মালদ্বীপের সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পাশাপাশি মালদ্বীপের মেডিকেল গ্র্যাজুয়েটদের বাংলাদেশে ইন্টার্নশিপ সুবিধা ও জনস্বাস্থ্য, শ্রম অধিকার ও মানবসম্পদ উন্নয়নে চলমান সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।

এসময় তিনি জাতিসংঘ সংস্থা, মালদ্বীপ সরকার ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে ত্রিপাক্ষিক সেমিনার ও কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেন, যা ইউএনআরসি স্বাগত জানান।

বৈঠকে দুই পক্ষই নিরাপদ অভিবাসন ও কার্যকর মনিটরিংয়ে আইওএম বাংলাদেশ ও আইওএম মালদ্বীপের সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অস্টিয়ার ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়েতে বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

শ্রমবাজার সম্প্রসারণে সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদন দিতে হবে

লন্ডনে চাঁদপুর জেলা সমিতির উদ্যোগে ইফতার

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ক্যালিফোর্নিয়া বিএনপির ইফতার মাহফিল

মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি

রমজানে তিন দেশে মানবিক কার্যক্রমে হাফেজ্জী চ্যারিটেবল

আমিরাতে ইরানের হামলায় বাংলাদেশিসহ নিহত ৩

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশি আহত

মধ্যপ্রাচ্যের ৪ দেশের বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা, হটলাইন চালু