হোম > প্রবাস

বায়োমেট্রিক নিবন্ধন না করলে প্রবাসীদের ফেরত পাঠাবে মালদ্বীপ

প্রবাস ডেস্ক

মালদ্বীপে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী মালেতে অবস্থিত জাতীয় তথ্যপ্রযুক্তি কেন্দ্র (এনসিআইটি) ভবন বা নিকটস্থ আইল্যান্ড কাউন্সিল কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন করতে হবে।

হাইকমিশন জানায়, আগে যারা বায়োমেট্রিক তথ্য দেননি- এমন নতুন ও পুরোনো, বৈধ বা নথিহীন সব বাংলাদেশিকেই তথ্য জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বায়োমেট্রিক তথ্য না দিলে সংশ্লিষ্টদের তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।

হাইকমিশন সবাইকে বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে সচেতন হওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছে।

অস্টিয়ার ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়েতে বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

শ্রমবাজার সম্প্রসারণে সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদন দিতে হবে

লন্ডনে চাঁদপুর জেলা সমিতির উদ্যোগে ইফতার

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ক্যালিফোর্নিয়া বিএনপির ইফতার মাহফিল

মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি

রমজানে তিন দেশে মানবিক কার্যক্রমে হাফেজ্জী চ্যারিটেবল

আমিরাতে ইরানের হামলায় বাংলাদেশিসহ নিহত ৩

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশি আহত

মধ্যপ্রাচ্যের ৪ দেশের বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা, হটলাইন চালু