হোম > প্রবাস

বার্মিংহামে ইউরোপের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

বার্মিংহাম ( যুক্তরাজ্য ) প্রতিনিধি

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে যুক্তরাজ্যে পালিত হচ্ছে । বার্মিংহাম, মিডল্যান্ডসসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে খোলা মাঠে ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ।

ইউরোপের সবচেয়ে বৃহৎ ঈদুল ফিতরের জামাত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বার্মিংহামের ঐতিহাসিক স্মলহিথ পার্কে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় । ঈদের জামাতে শরিক হতে দূর-দূরান্ত থেকে সকাল থেকেই স্মলহিথ পার্কে জমায়েত হন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রায় ১ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিগণ এক সাথে এই জামাতে অংশগ্রহণ করেন।

ঈদ জামাতকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতি ছিল লক্ষ্যনীয় । কড়া নিরাপত্তার মধ্যে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা ।

বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি পাকিস্তানী, ইন্ডিয়া, সুমালী, জ্যামাইকা, আরব কমিউনিটিসহ বহু কমিউটিনির মুসল্লিগণ এই জামাতে অংশগ্রহণ করেন । এছাড়াও বার্মিংহামের বিভিন্ন মসজিদে ৩ থেকে ৪টা করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ।

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

জাগপার মালয়েশিয়া শাখা কমিটি ঘোষণা

জাগপা সৌদি আরব শাখার কমিটি গঠন

প্রবাসীদের অভিযোগ দ্রুত নিরসনে বিশেষ সেল গঠন

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে স্মরণসভা

ফেসবুকে স্ট্যাটাসের পর সড়ক দুর্ঘটনায় প্রবাসী ‍নিহত

লেবাননে ইসরাইলি হামলায় ৪ বাংলাদেশি আহত

মালয়েশিয়ায় ভ্রাতৃত্ব ও ভালোবাসায় প্রবাসীদের ঈদ উদযাপন

সৌদি বাজারে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

সৈয়দপুর ইয়ুথ অর্গানাইজেশন ডেভোলাপমেন্টের দায়িত্বে শাহবির আহমেদ ও সৈয়দ রিয়াদ