হোম > প্রবাস

ক্যানবেরায় কুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

আমার দেশ ডেস্ক

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর প্রাক্তন শিক্ষার্থীদের বিশেষ পুনর্মিলনী।

গত শনিবার ক্যানবেরার ওডেনের সাউদার্ন ক্রস ক্লাবে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দিনটি ছিল কুয়েটের শিক্ষার্থীদৈর জন্যে আনন্দঘন এবং স্মরণীয়।

বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহানউদ্দিন এবং ফেডারেল এমপি ডেভিড স্মিথ-এর উপস্থিতিতে এই বছরের পুনর্মিলনী আরও বিশেষ হয়ে ওঠে। তারা প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত কুয়েট স্নাতকরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য, পরিচিতিমূলক পর্ব এবং স্মৃতিচারণের পর প্রাণবন্ত নেটওয়ার্কিং বাড়ানোর উপর অনুষ্ঠানে নানা আলোচনা করা হয়।

মধ্যাহ্নভোজে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার ও স্থানীয় অস্ট্রেলিয়ান স্বাদের একটি চমৎকার মিশ্রণ। যা অংশগ্রহণকারীদের জন্য ছিল ভোজনের পাশাপাশি সংস্কৃতির সংযোগের এক অনন্য অভিজ্ঞতা।

অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এমন আয়োজনে অংশগ্রহণ এবং কুয়েট অ্যালামনাইদের মধ্যে সংযোগ আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রযুক্তি-পর্যটন ও সৃজনশীল খাতে তরুণ উদ্যোক্তা তৈরির আহ্বান রাষ্ট্রদূত শফিকুর রহমানের

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিল হাইকমিশন

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

অস্ট্রেলিয়ায় কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা

সৌদি আরবে বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক