হোম > প্রবাস

যে পদ্ধতিতে প্রবাসীরা ভোটের নিবন্ধন করবেন

প্রবাস ডেস্ক

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’এই স্লোগান সামনে রেখে তারা ভোট দেবে এবার।

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য অঞ্চলভিত্তিক নিবন্ধন সময়সূচি ঘোষণা করা হয়েছে। এর আওতায় মালয়েশিয়া প্রবাসীরা ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, প্রবাস থেকে পোস্টাল ভোট দিতে হলে প্রথমে ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে “Postal Vote BD” অ্যাপে গিয়ে রেজিস্ট্রেশন অপশন নির্বাচন করতে হবে।

মোবাইল নম্বর দিলে ওটিপি পাঠানো হবে, যা প্রবেশ করিয়ে নম্বরটি যাচাই করতে হবে। এরপর ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরবর্তী ধাপে পাসপোর্ট বা এনআইডির ছবি আপলোড করে প্রবাসের বর্তমান ঠিকানা দিতে হবে। সব তথ্য যাচাই শেষে সাবমিট করলে রেজিস্ট্রেশন সফল হওয়ার নোটিফিকেশন পাওয়া যাবে। এরপর ডাকযোগে ব্যালট পেপার পৌঁছানোর জন্য অপেক্ষা করতে হবে।

ব্যালটের খাম হাতে পাওয়ার পর ভেতরের নির্দেশনা অনুযায়ী অ্যাপ বা নির্ধারিত লিংকে লগইন করতে হবে। মোবাইল নম্বর ও এনআইডি যাচাইয়ের পর নতুন পিন সেট করতে হবে। ব্যালট পেপারের সঙ্গে দেওয়া কিউআর কোড স্ক্যান করলে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকা দেখাবে। এরপর তালিকা থেকে পছন্দের প্রার্থী নির্বাচন করে ভোট দিতে হবে।

এ সময় ঘোষণাপত্রে স্বাক্ষর করা বাধ্যতামূলক। স্বাক্ষর না থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে। ভোট দেওয়া ব্যালট পেপার এবং স্বাক্ষরযুক্ত ঘোষণাপত্র নির্ধারিত খামে ভরে ডাকযোগে বাংলাদেশে পাঠাতে হবে।

জাতীয় নির্বাচন কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজের তথ্যমতে, ১৯–২৩ নভেম্বর: পূর্ব এশিয়া, উত্তর আমেরিকা ও আফ্রিকার ৫০টি দেশ। ২৪–২৮ নভেম্বর: উত্তর আমেরিকার ১৪টি দেশ ও ওশেনিয়ার ২টি দেশ। ২৯ নভেম্বর–৩ ডিসেম্বর: ইউরোপের ৪২ দেশ। ৪–৮ ডিসেম্বর: সৌদি আরব।

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া কী, জানাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল