হোম > প্রবাস

প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৬ লাখ ছাড়াল

আতিকুর রহমান নগরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত পাঁচ লাখ ৭৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

নিবন্ধন করা প্রবাসীদের মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন পুরুষ এবং ৩৬ হাজার ৪৫৯ জন নারী রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি ১ লাখ ৩৮ হাজার ৭০৫ জন প্রবাসী রয়েছেন। এছাড়া কাতার থেকে ৫২ হাজার ১০৯ জন, ওমান থেকে ৩৮ হাজার ৯৯ জন, মালয়েশিয়ায় ৩৬ হাজার ৪২৭ এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ২৬ হাজার ৫০০ প্রবাসী নিবন্ধন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৪ হাজার ৫৫ প্রবাসী ভোটার।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়।

প্রযুক্তি-পর্যটন ও সৃজনশীল খাতে তরুণ উদ্যোক্তা তৈরির আহ্বান রাষ্ট্রদূত শফিকুর রহমানের

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিল হাইকমিশন

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

অস্ট্রেলিয়ায় কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা

সৌদি আরবে বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক